বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ‘বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ জেলা নারী ইউনিট’র পুষ্পার্ঘ্য অর্পণ

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৪২ বার পঠিত

শেরপুরের নকলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ‘বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’ জেলা নারী ইউনিটের উদ্যোগে বঙ্গবন্ধু-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। তাছাড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা জেলা নারী ইউনিটের সভাপতি ও নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুলতানা হোসনে জাহান রত্না’র নেতৃত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় সংগঠনটির সদস্য সচিব সানজিদা আক্তার খানম পলিন, সদস্য শারমিন ফেরদৌসসহ জেলা নারী ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগন উপস্থিত ছিলেন। এদিন দুপুরের দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় তারা অংশ গ্রহন করেন।

উল্লেখ্য, জেলায় ‘বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’ পুরুষ ও নারী ইউনিটের সবকয়টি শাখার উদ্যোগে এদিবসটি পালন উপলক্ষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে বলে বিভিন্ন তথ্যমতে জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102