বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা প্রেস ক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৩৫ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষ্যে নকলা প্রেস ক্লাব-এর উদ্যোগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার সময় প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এঁর নেতৃত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুর সার্বিক দিকনির্দেশনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন দেলু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসাইন, সদস্য রেজাউল হাসান সাফিত, সাংবাদিক রুকন উদ্দিনসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এছাড়া মঙ্গলবার রাত ৯টার সময় প্রেস ক্লাবের অফিস কক্ষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জীবনাদর্শের উপর আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে নকলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102