বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে এ্যাম্বিশন মডেল একাডেমি’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৪০৫ বার পঠিত

শেরপুরে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এউপলক্ষে শনিবার দুপুরের দিকে শেরপুরের রৌহা ইউনিয়নের বেলতলী বাজারস্থ এ্যাম্বিশন মডেল একাডেমি প্রাঙ্গনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ্যাম্বিশন মডেল একাডেমির পরিচালক রুবেল আকন্দ-এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সূর্যদ্দী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ বক্তব্য রাখেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্বনামধন্য উপস্থাপক ও সমাজকর্মী মোহাম্মদ আরিফুল হক সরকার।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সূর্যদ্দী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমরান আলীসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এ্যাম্বিশন মডেল একাডেমির সহকারী পরিচালক ও শিক্ষক মিলন মিয়া, লূৎফর রহমান ও আতিকুল ইসলাম প্রমুখ।

শিক্ষা প্রতিষ্ঠানটির অফিস সূত্রে জানা গেছে, এ্যাম্বিশন মডেল একাডেমি থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ৫ জন জিপিএ ৫ (গ্রেড ‘এ+’), ১৭ জন জিপিএ ৪ (গ্রেড ‘এ’) সহ শিক্ষার্থীরা শতভাগ কৃতকার্যের সুনাম অর্জন করেছে।

জিপিএ ৫ (গ্রেড ‘এ+’) প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- নাসিমা আক্তার, শায়লা শারমিন স্মৃতি, মরিয়ম ইয়াছমিন, সুচনা ইয়াসমিন সীমা ও সাজ্জাদ হোসেন। জিপিএ ৫ প্রাপ্ত সকলকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট এবং জিপিএ ৪ প্রাপ্তসহ কৃতকার্য সকল পরীক্ষার্থীদেরকে অভিনন্দন পুরষ্কার প্রদান করা হয়।

সবশেষে শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ কামনায় ও প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এসময় এ্যাম্বিশন মডেল একাডেমির পরিচালকগন, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102