বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীতে ওয়ার্কার্স পার্টির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২২১ বার পঠিত

‘রুখো আমেরিকা, রুখো বিএনপি জামায়াত’ এই স্লোগানে সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখা। মঙ্গলবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার আড়াইআনী বাজারের কালিমা চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

পোড়াগাঁও ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রতন মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেরপুর জেলার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। এছাড়া আরো বক্তব্য রাখেন- নালিতাবাড়ী ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভানেত্রী উম্মে কুলসুম, যোগানিয়া ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভানেত্রী খালেদা বেগম, ওয়ার্কার্স পার্টির নেতা রাজু আহমেদ, শাপলা বেগম, শাবানা খাতুন, রাবিয়া খাতুন, লাকীবেগম, তোফাজ্জল হোসেন ও করফুলি বেগম প্রমুখ।

সমাবেশের মাধ্যমে দেশব্যাপী বিএনপি জামায়াতের দেশ বিরোধী সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানান বক্তারা। একই সঙ্গে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়। সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন ওয়ার্কার্স পার্টিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102