বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় উপজেলা আ.লীগের উদ্যোগে শহীদ শেখ কামাল’র জন্মবার্ষিকী উদযাপন

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৬১ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর ৭৪তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিরর মধ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন উল্লেখযোগ্য।

শনিবার সকাল সাড়ে ৮টার সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ-এর নেতৃত্বে ও নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, পৌণে ৯টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুল আলম আজাদ আলগীর, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সুহেল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম হাফিজ সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ফকির, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্র ধর, কৃষক লীগের যুগ্ম আহবায়ক মন্নাফ খানসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপরে ৯টার সময় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভাসহ ঘোষিত সকল কর্মসূচিতে অংশ গ্রহন করেন রাজনৈতিক নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102