শেরপুরের নকলা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এই মাসিক সমন্বয় সভার সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ ইসহাক আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ, নকলা প্রেস ক্লাবের সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু প্রমুখ।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিন মেহেদীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধান ও প্রতিনিধিগন, নকলা প্রেস ক্লাবের সাধারণত সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, উপজেলা পরিষদ সমন্বয় কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
উপজেলার সার্বিক উন্নয়নে নিজ নিজ দপ্তরের বা সংশ্লিষ্ট বিভাগের, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের আওতায় উন্নয়ন চিত্র, সম্ভাবনা, সমস্যা ও সমাধানের বিষয় সমূহ তুলে ধরা হয়।