বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় কৈশোরকালীন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সচেতনতা মূলক কার্যক্রম

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২০৫ বার পঠিত

শেরপুরের নকলায় স্কুল স্যাটেলাইটের আওতায় কৈশোরকালীন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বানেশ্বরদী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের নিয়মতি কার্যক্রমের অংশ হিসেবে বুধবার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বানেশ্বরদী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ স্কুল স্যাটেলাইটের আওতায় কৈশোরকালীন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সচেতনতা মূলক এ কার্যক্রম পরিচালনা করেন। কৈশোরকালীন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সচেতনতা মূলক কার্যক্রমে সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

এতে স্বাস্থ্য সুরক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপদ খাবার, পানি ও স্যানেটেশন ব্যাস্থা, খাদ্য ও পুষ্টি, সুস্বাস্থ্যে ধুমপান ও মাদকাসক্তির প্রভাব, বয়ঃসন্ধিকালে কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তনে করণীয়, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা, কৈশোরকালীন পরিচ্ছন্নতা, শারীরিক পরিবর্তনের ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সুরক্ষা, বাল্যবিয়ের কুফল ও করণীয়, মেয়েদের উত্ত্যক্ত করা (ইভটিজিং) এবং যৌন নিপীড়ন ও নির্যাতন, জেন্ডার বৈষম্য ও সচেতনতা, প্রজননতন্ত্রের সংক্রমণ, যৌনবাহিত রোগ ও করণীয়, জনসংখ্যা বৃদ্ধির কারণ, বৃদ্ধিজনিত সমস্যা ও জনসংখ্যা বিষয়ক পরিসংখ্যান, পরিবার পরিকল্পনা বিষয়ে ধারনা দেওয়ার পাশপাশি সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এদিন সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এই কার্যক্রম শুরুর আগে মাদ্রাসার সুপার ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসরাম, সহকারী সুপার মো. ফজলুল করিম, বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, সহকারী শিক্ষক শওকত আলী, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

বানেশ্বরদী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ জানান, চলতি বছরের জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বানেশ্বরদী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের আওতায় মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুবিধাজনক দিনে (প্রতি বুধবার) মোট ২৪টি এধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102