বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় নিত্যপণ্যের দাম ও গণপরিবহনের ভাড়া নিয়ন্ত্রণ রাখতে কঠোর অবস্থানে প্রশাসন

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৩৪৮ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় নিত্যপণ্যের দাম ও গণপরিবহনে যাত্রী ভাড়া নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসনসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনাও করা হচ্ছে।

এর অংশ হিসেবে কাঁচা মরিচ, পেয়াজ, আদা, আলুসহ বিভিন্ন নিত্যপণ্যের দান এবং এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়তি রাখা হচ্ছে মর্মে কিছু মৌখিক অভিযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ সমেত বেশ কিছু পোস্ট করা লেখার ভিত্তিতে রবিবার দুপুরের দিকে নকলা পৌর শহরের কাঁচাবাজার, এলপিজি গ্যাস সিলিন্ডারের দোকান ও বিভিন্ন গণপিরবহনের স্ট্যান্ডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

আদালতের নির্বাহী বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ এ আদালত পরিচালনা করেন। এসময় পুলিশ ও আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আদালত সুত্রে জানা গেছে, সরেজমিনে ক্রেতাদের সাথে কথা বলে সুনিদৃষ্ট কোন অভিযোগ না পাওয়ায় এবং গোপনে নিজেদের লোককে ক্রেতা সাজিয়ে কেনাকাটা করে দাম বাড়তি রাখার কোন প্রমান না পাওয়ায় এদিন কাউকে জরিমানা বা কোন প্রকার দন্ড দেওয়া হয়নি। তবে আদালতের পক্ষ থেকে সবজী ব্যবসায়ী, এলপিজি গ্যাস সিলিন্ডারের দোকানদারকে দাম বৃদ্ধি না করতে এবং বিভিন্ন গণপিরবহনের মালিক ও চালকগনকে বাড়তি ভাড়া আদায় কার থেকে বিরত থাকতে সতর্ক করে দেওয়া হয়েছে।

নির্বাহী বিচারক শিহাবুল আরিফ বলেন, এলপিজি গ্যাস সিলিন্ডারের দামসহ নিত্যপণ্যের দাম ও গণপরিবহনে যাত্রী ভাড়া নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তর কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতসহ সব ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102