শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

নকলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ জনকে জরিমানা

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২৭৫ বার পঠিত

শেরপুরের নকলায় বেশিদামে কাঁচামরিচ বিক্রি করার অপরাধে ৩ ব্যবসায়ীকে এবং নির্ধিারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ পৌর শহরের কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ সবজী ব্যবসায়ীকে প্রতিজনে ৫০০ টাকা করে মোট এক হজার ৫০০ টাকা এবং বিকেলে পৌর শহরের হলচত্বর এলাকায় সিএনজি স্ট্যান্ডে অভিযান চালিয়ে ২ চালককে প্রতিজনে ৫০০ টাকা করে মোট এক হজার টাকা জরিমানা করেন।

পরে সকল ব্যবসায়ী ও পরিবহন মালিক- চালকদেরকে সতর্ক করে দেওয়া হয়। আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102