রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীর বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলী মারা গেছেন

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের হাতিপাগাড় গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য সুরুজ আলী আর নেই। তিনি বৃহস্পতিবার রাতে তার নিজ বাড়িতে ইন্তেকাাল করেন (ইন্না-লিল্লাহী ওয়াইন্নাহ ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৩ জুন) বাদজুমা হাতিপাগাড় মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এতে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে গার্ড অব অনার প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।

এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102