বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় আ’লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

২৩ জুন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের মধ্য দিয়ে ৭৫ বছরে পা রাখলো বাংলাদেশ আওয়ামী লীগ। এই দিবসটি উদযাপন উপলক্ষে নকলা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।

কর্মসূচী গুলোর মধ্যে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও দলীয় শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল উল্লেখযোগ্য।

শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বাংলাদেশ আওয়ামী লীগ নকলা উপজেলা শাখার সভাপতি আম্বিয়া খাতুন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ-এর নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফেরদৌস রহমান জুয়েল, বাবু ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ, মো. মহিদুল ইসলাম, মো. আব্দুল খালেক; যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান লিটন, মো. খলিলুর রহমান ও আলহাজ্ব আনিসুর রহমান সুজা; তথ্য ও গবেষণা সম্পাদক মোছা. আঞ্জুমান আরা বেগম রুমি, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম সুহেল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. গোলাম হাফিজ সোহেল, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মো. মুনসুর আলী, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল হক হীরা, মো. ছামিউল হক মুক্তা ও মো. আব্দুর রশিদ সরকার; সদস্য মোছা. রৌশনারা বেগম, মো. রেজাউল করিম রিপন ও মো. আব্দুল জলিল আকন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেরা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদ্যুৎ ও সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইনসহ অন্যান্যরা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৪৯ সালের আজকের এই দিনে তথা ১৯৪৯ সালের ২৩ জুন তারিখে পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে জন্ম নেয় আওয়ামী লীগ। ঐতিহাসিক এক প্রেক্ষাপটে জন্ম নেওয়া এ দলটি বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। বর্তমানে এই দলটি দক্ষতার সহিত দেশ পরিচালনা করে আন্তজার্তিক ভাবে সুখ্যাতি অর্জনসহ দ্রুত উন্নয়নের লক্ষ্যে দেশ পরিচালনায় মডেলে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102