বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের পুষ্পার্ঘ্য অর্পণ

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২৪৩ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দলীয় শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নকলা উপজেলা শাখা।

শুক্রবার সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম ঠান্ডু, মোরশেদুল হাসান রবিন, মঞ্জুরুল হক মঞ্জু, ফিরোজ আহম্মেদ, ফরহাদ আলী ও মো. খোরশেদ আলম; যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল আলম রাজিব ও মো. মেহেদী হাসান শান্ত; সাংগঠনিক সম্পাদক যথাক্রমে জুলহাস উদ্দিন, মো. তরিকুল ইসলাম ও রাফিকুল ইসলাম; প্রচার সম্পাদক মো. সোহেল রানা, দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফরিদুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক শ্রী প্রার্থ রায়, আইন বিষয়ক সম্পাদক মো. নোমান উল হক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক রাজিব হাসান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মো. রফিজ উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আল-আমিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক টুটুল আহমেদসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102