শেরপুরের নকলায় ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়রম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
সভায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদা, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. ইসহাক আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ, ট্রাফিক সার্জেন্ট সালমান, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক উমর ফারুক, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
বক্তারা মুসলিম জাহানের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল-আযহা। এই ঈদকে সামনে রেখে কোন নিষিদ্ধ সংগঠন বা ছদ্দ নামের কোন সংগঠন যেন কোন প্রকার নাশকতা বা বিশৃঙ্খলা সৃৃষ্টি করতে নাপারে সেদিকে তীক্ষè নজর রাখার অনুরোধ জানান। তারা বলেন, নকলার মানুষ খুবই শান্তি প্রিয়। তবে এখানেও কিছু অসাধু মানুষ থাকতে পারে, তাই যেকোন প্রকার বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ বিভাগসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তৎপর রয়েছে বলেও বক্তারা জানান।