রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৩০৬ বার পঠিত

শেরপুরের নকলা পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বা সম্ভাব্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার পৌরসভার মিলনায়তনে পৌর মেয়র হাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্ভাব্য বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার সচিব মনিরুল হাসান আজাদ।

পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন নকলা পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বৎসরের জন্য মোট ৬৪ কোটি ৩৯ লক্ষ ৮৫ হাজার ৮৬৫ টাকা সম্ভাব্য আয় ও ৬২ কোটি ৯৯ লক্ষ ৫০ হাজার টাকা সম্ভাব্য ব্যয় ধরে প্রস্তাবিত খসড়া বাজেট পেশ করেন। সম্ভাব্য এ বাজেটে ১ কোটি ৪০ লক্ষ ৩৫ হাজার ৮৬৫ টাকা উদ্বৃত্ত (মূলধন) রাখা হয়েছে।

এ বাজেটে রাজস্ব খাতে ১২ কোটি ১৪ লক্ষ ২ হাজার ৪৩০ টাকা সম্বলিত সম্ভাব্য আয় ও ১১ কোটি ৩৯ লক্ষ ৫০ হাজার টাকা সম্বলিত ব্যয় ধরা হয়েছে। তাছাড়া উন্নয়ন খাতে সম্ভাব্য আয়ের আশা করা হয়েছে ৫২ কোটি ২৫ লক্ষ ৮৩ হাজার ৪৩৫ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৬০ লক্ষ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সভাপতি ফেরদৌসুর রহমান জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ, পৌর পরিষদের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরগন, পৌরসভার হিসাব রক্ষক ফেরদৌসুর রহমান ও সহকারী কর আদায় কারী মোশাররফ হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীগন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সরকারি-বেসরকারি দপ্তরে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ইমাম-মোয়াজ্জেমসহ স্থানীয় সুধিজন ও বিভিন্ন পেশাশ্রেণীর জনগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102