রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা ইউএনও-কে মুক্তিযোদ্ধা সংসদ ও অফিসার্স ক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২৭৫ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদকে বিদায় সংবর্ধনা দিয়েছেন উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন ও অফিসার্স ক্লাব।

এ উপলক্ষে শনিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর-এঁর সভাপতিত্বে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রহমত আলী প্রমুখ।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাগন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ ও নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ তাঁর বক্তব্যে বলেন, বিদায়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ ছিলেন দক্ষ, অভিজ্ঞ ও মানবিক গুণাবলি সম্পন্ন একজন নির্বাহী কর্মকর্তা। সরকারের বিভিন্ন নির্দেশনা বাস্তবায়নে একনিষ্ঠতার কারনেই ইউএনও বুলবুল আহমেদ উপজেলার সর্বমহলে সমাদৃত। তিনি অত্যন্ত প্রত্যয়ী, পরিশ্রমী, মেধাবী, আত্মবিশ্বাসী ও সৎ ছিলেন বলেই তিনি উপজেলার সব পেশাশ্রেণির জনগনের মন জয় করতে সক্ষম হয়েছেন।

বক্তারা উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ-এঁর বদলি জনিত পরবর্তী কর্মস্থলে তাঁর পেশাগত জীবনের সার্বিক সাফল্য কামনার পাশাপাশি ব্যক্তি জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ তাঁর বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সকল স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাসহ সকল পেশাশ্রেণির জনগন তথা উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, নকলা উপজেলাবাসী সরকারের নির্দেশনা বাস্তবায়নে সার্বিক সহায়তা করেছেন বলেই সঠিক সময়ে সরকারের সকল নির্দেশনা বাস্তবায়ন করা প্রশাসনের পক্ষে সহজতর হয়েছে। ভবিষ্যতের পথ চলা আরো সহজতর হতে সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।

আলোচনা সভার পরে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদকে বিভিন্ন শুভেচ্ছা উপহার সামগ্রী ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

অন্যদিকে রবিবার নকলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। এসময় উপজেলায় কর্মরত সকল দপ্তরের প্রদানগনসহ অফিসার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানেও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদকে বিভিন্ন উপহার সামগ্রী ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। বদলি জনিত বিদায়ে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন নতুন ইউএনও সাদিয়া উম্মুল বানিন। সাদিয়া উম্মুল বানিন তাঁর নতুন কর্মস্থল নকলায় ৫ জুন সোমবার সকালে কাজে যোগদান করবেন বলে  বিভিন্ন সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বুলবুল আহমেদ ২০২২ সালের ১৪ জুলাই তারিখে নকলায় যোগদান করেন। তিনি ৩৩ তম বিসিএস-এ প্রশাসনের ক্যাডার ভুক্ত হন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102