রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলার নতুন ইউএনও সাদিয়া উম্মুল বানিন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১৫২৩ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সাদিয়া উম্মুল বানিন শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে ১৭ এপ্রিল অফিসিয়াল ভাবে যোগদান করেছেন।

২/১ দিনের মধ্যে নিজের নতুন কর্মস্থল নকলা উপজেলায় কাজে যোগদান করবেন বলে জানা গেছে। তবে একাধিক বিশ্বস্থ সূত্রে জানা গেছে, সাদিয়া উম্মুল বানিন তাঁর নতুন কর্মস্থল নকলায় ৫ জুন সোমবার সকালে কাজে যোগদান করবেন। তিনি নকলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) বুলবুল আহমেদ-এঁর স্থলাভিষিক্ত হলেন।

সাদিয়া উম্মুল বানিন নকলা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের আগে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। ১৬ এপ্রিল নকলা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি পদায়ন হন।

এর আগে ২০১৯ সালের ৯ এপ্রিল থেকে ২ বছর ৩ মাস নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।

তিনি ২০১৬ সালে ৩৪ তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে নির্বাচিত হয়ে ওই সালের পহেলা জুন তারিখে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের মাধ্যমে প্রশাসন ক্যাডারে প্রথম কর্মজীবন শুরু করেন। প্রতিটি কর্মস্থলে তিনি উন্নয়ন মূলক কর্মকান্ডের মাধ্যমে সকলের মন জয় করেছেন।

নতুন ইউএনও সাদিয়া উম্মুল বানিন তাঁর মেধা, সততা, বিচক্ষণতা, কর্তব্যনিষ্ঠা ও দক্ষতার অপূর্ব সংমিশ্রণে নতুন কর্মস্থল নকলা উপজেলার জনগণকে সার্বিক সেবাদানের মাধ্যমে অত্যাধুনিক ও উন্নয়নের মডেল হিসেবে নকলাকে দেশ ব্যাপী পরিচিতি করিয়ে দিতে সদা তৎপর থাকবেন বলে উপজেলাবাসীর প্রত্যাশা।

ইউএনও সাদিয়া উম্মুল বানিন জানান, মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক বিভিন্ন স্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় সরকারি সেবা জনগনের অতিনিকটে পৌঁছে দিতে বদ্ধ পরিকর। তবে এর জন্য উপজেলায় কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, পুলিশ বিভাগ, বিভিন্ন নিরাপত্তাকর্মী ও আইনশৃঙ্খলা বিভাগের সদস্যসহ সব পেশা-শ্রেণীর জনগনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।

নতুন ইউএনও সাদিয়া উম্মুল বানিন জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার মো. আব্দুস সামাদ-এঁর তিন কন্যা সন্তানের মধ্যে সবার বড়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102