রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় অফিসার্স ক্লাব’র নতুন ভবন উদ্বোধন, উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৩০৪ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিনোদনসহ অবসর সময় কাটানোর জায়গা অফিসার্স ক্লাব-এর নতুন ভবন উদ্বোধন করার পাশাপাশি উপজেলায় চলামন উন্নয়ন কর্মকান্ড সমূহ পরিদর্শন করা হয়েছে।

শুক্রবার (২ জুন) বিকেল থেকে সূর্যাস্ত পর্যন্ত উপজেলায় চলামন উন্নয়ন কর্মকান্ড সমূহ পরিদর্শন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত নতুন অফিসার্স ক্লাব ভবনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাহেলা আক্তার।

এসময় জেলা প্রশাসক সাহেলা আক্তারের স্বামী নাহিদ নেওয়াজ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুল হক, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস,

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা, রেকর্ডরুম শাখা, সংস্থাপন শাখা, জেলা ত্রাণ ও পুর্নবাসন শাখা, ফরমস এন্ড স্টেশনারী শাখা) এস.এম আল-আমীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা, আইসিটি শাখা, জেলা ব্র্যান্ডিং সেল, তথ্য ও অভিযোগ শাখা, পর্যটন সেল, প্রবাসি কল্যাণ সেল) মো. সানাউল মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, নকলা প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসাইন, সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু ও সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মীগন, জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নসহ চলমান উন্নয়ন মূলক কর্মকান্ড, গৃহহীনদের জন্য দেওয়া প্রধানমন্ত্রীর উপহারের ঘরসহ বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকান্ড সমূহ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাহেলা আক্তার। উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন শেষে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ প্রাঙ্গনে পৌঁছালে তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সবশেষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশ্য ভোজের আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারী সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে নতুন অফিসার্স ক্লাব ভবনের নির্মান কাজ উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। এই ভবন নির্মান কাজ বাস্তবায়নে সরাসরি তত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ।

নতুন এই ভবনটি উদ্বোধন হওয়ায় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিনোদনসহ অবসর সময় কাটানোর নির্ভরযোগ্য ও নিরাপদ জায়গার ব্যবস্থা হলো বলে অনেকে মনে করছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102