শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

নকলায় দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২১৪ বার পঠিত

শেরপুরের নকলায় দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে নকলা উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলা কৃষি অফিস এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষাণীগন এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে অংশ গ্রহন করেন।

প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহনকারী কৃষক-কৃষাণীদের পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন- উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর মো. নাজমুল ইসলাম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. শাহীন রানা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102