বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় পাটের মোড়ক ব্যবহার না করায় ১৪ ব্যবসায়ীকে জরিমানা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১২৩১ বার পঠিত

শেরপুরের নকলায় পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৪ জন চাল ব্যবসায়ীকে প্রাথমিক ভাবে সতর্ক করাসহ ৭,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩১ মে) বিকেলে উপজেলা শহরের পশ্চিম বাজারের চালের দোকানে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ।

পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ৪ ধারার অপরাধে ১৪ ধারায় ১৪ চাল ব্যবসায়ীকে এসব জরিমানা করা হয়। তাছাড়া সকল দোকানদার ও ব্যাবসায়ীদের পণ্যে বাধ্যতামূলক পাটের মোড়ক ব্যবহারে সতর্ক করা হয়।

এসময় শেরপুর পাট উন্নয়ন কর্মকর্তা আইয়ুব আলী, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ লালন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তাহমিনা ইয়াসমিন, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার রাশেদুল কিবরিয়া রাশেদ ও নকলা থানার এসআই কামরুল ইসলামসহ পুলিশ সদস্য ও স্থানীয় গন্যমান্যরা অনেকে উপস্থিত ছিলেন।

আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102