বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ব্রি ধান-৮৯ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৪৫৯ বার পঠিত

শেরপুরের নকলায় ২০২২-২৩ অর্থ বছরে বোরো মৌসুমের ব্রি ধান-৮৯ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ মে) উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত স্থানীয় এক কৃষকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের আঞ্চলিক মনিটরিং অফিসার কৃষিবিদ মো. রিজওয়ানুল বারী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ শাহীন রানা।

কৃষক-কৃষাণীরা কিভাবে ব্রি ধান-৮৯ এর বীজ সংরক্ষণ করবেন এবং স্থানীয় বীজের চাহিদা পুরণে ভূমিকা রাখবেন সেই বিষয়ে বক্তারা গুরুত্বারোপ করেন।

এসময় সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) ফারুক আহমেদ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102