বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীতে তেল জাতীয় ফসল বৃদ্ধির লক্ষে মাঠ দিবস

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৪৭ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে ২০২২-২৩ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলার রাজনগর এলাকায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ-এর সভাপতিত্বে এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রামাণিক এবং প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর খামার বাড়ির উপপরিচালক ড. সুকল্প দাস।

উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত মাঠ এই দিবসের বিশেষ অতিথি হিসেবে প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ খায়রুল আমিন ও জেলা বীজ প্রত্যয়ন অফিসার (ডিএসসিও) কৃষিবিদ রুবিনা ইয়াসমিনসহ স্থানীয় কৃষক-কৃষাণী বক্তব্য রাখেন।

এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ মো. আনেয়ার হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মওদুদ আহমেদসহ স্থানীয় ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও), স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক-কৃষাণীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102