বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় সম্প্রসারণ মাঠ সফরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪২ শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৪৬১ বার পঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বি.এস-সি (এজি)-এর ৪র্থ বর্ষের ১ম সেমিস্টারের ৪২ জন শিক্ষার্থী সম্প্রসারণ মাঠ সফর উপলক্ষে শেরপুরের নকলায় অবস্থান করছেন।

তারা ২১ মে রবিবার থেকে ২৬ মে শুক্রবার পর্যন্ত নকলায় অবস্থান করবেন এবং উপজেলার বিভিন্ন কৃষি মাঠ ও প্রদর্শনী সমূহ পরিদর্শন করবেন। তারা বর্তমানে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের আওতায় সপ্তাহ ব্যাপী সম্প্রসারণ মাঠ সফর প্রোগ্রামে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে সংযুক্তিতে রয়েছেন।

এই সফরের মাধ্যমে শিক্ষার্থী উপজেলা কৃষি অফিসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে উপজেলার কৃষির বর্তমান অবস্থা, সমস্যা, সমাধান ও সম্ভাবনার বিষয়ে বাস্তব জ্ঞান লাভ করছেন। তাদের সফর সংশ্লিষ্ট সকল কাজে সর্বক্ষণিক তত্ত্বাবধানসহ সার্বিক সহযোগিতা করছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও কৃষিবিদ মোহাম্মদ শাহীন রানাসহ উপজেলায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন।

এ সফরের সার্বিক দিক নির্দেশনায় তাদের সাথে মাঠে থাকছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্ল্যান্ট প্যাথলজি বিভাগের প্রভাষক কৃষিবিদ হোসেন আলী ও কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক কৃষিবিদ মো. জুলফিকারসহ অনেকে। এই সফর লব্ধ জ্ঞান র্স্মাট বাংলাদেশ বিনির্মানে কার্যকর ভূমিকা রাখবে বলে কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102