বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৩৮৯ বার পঠিত

শেরপুরের নকলায় দাখিল মাদ্রাসার নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাবলেট বিতরণ করা হয়েছে। জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পে ব্যবহৃত ট্যাবলেট সমূহ হতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে উপজেলার ২০টি দাখিল মাদ্রাসার নবম ও দশম শ্রেণির সেরা ৩ জন করে মোট ১২০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে প্রধানমন্ত্রীর উপহারের একটি করে ট্যাবলেট তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস যৌথভাবে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদসহ অনেকে বক্তব্য রাখেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জুনিয়র পরিসংখ্যান সহকারী আতিকুর রহমান ও রিমা আক্তার, চেইনম্যান বিপ্লব কুমার বাদুরীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, উপজেলার ২০ টি দাখিল মাদ্রাসার সুপার ও সহকারী শিক্ষকগন, ১২০ জন মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকগন, বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশা শ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102