বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

ময়মনসিংহ রেঞ্জে সামগ্রিক কর্ম মূল্যায়নে শেরপুর জেলা শ্রেষ্ঠ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

ময়মনসিংহ রেঞ্জের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়নে শেরপুর জেলা শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছে। শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

এই খবর ছড়িয়ে পড়লে জেলার দপ্তর, পুলিশ বিভাগ, সিআইডি, ডিএসবি, বিভিন্ন সংসগঠন, সুশীলজনসহ বিভিন্ন স্তরের লোকজন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম-কে ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন।

জানা গেছে, বুধবার ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম’র সভাপতিত্বে তার কার্যালয়ের সম্মেলনে কক্ষে ময়মনসিংহ রেঞ্জের এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য ও জন-গ্রহণযোগ্যতা ইত্যাদি অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে রেঞ্জের সকল জেলাসমূহের মধ্যে মার্চ/২০২৩ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে ‘শ্রেষ্ঠ জেলা’ হিসেবে শেরপুর জেলা পুলিশ এই সম্মান অর্জন করে।

সভায় রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মো. এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস) আবিদা সুলতানা বিপিএম, পিপিএমসহ রেঞ্জ অফিস ও রেঞ্জের আওতাধীন সকল জেলার সম্মানিত পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শেরপুর পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম বলেন, এ সম্মাননা জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে অনুপ্রণিত করবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102