বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বিশ্বম্ভরপুরে বিনা চীনাবাদাম-৬’র মাঠ দিবস

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ৬ মে, ২০২৩
  • ৬৬৫ বার পঠিত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা চীনাবাদাম-৬’র প্রচার ও সম্প্রচারণের লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ মে) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সুনামগঞ্জ উপকেন্দ্রের আয়োজনে ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় উপজেলার মৌয়াকুড়া গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বিনা উপকেন্দ্র সুনামগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ নূরুন-নবী মজুমদার-এর সভাপতিত্বে এই মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. মির্জা মোফাজ্জল ইসলাম এবং বিশেষ অতিথির বক্তব্য দেন তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের পরিচালক কৃষিবিদ ড. মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আল-আমিন, সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ আলিফ হোসাইন ও কৃষিবিদ মো. মাহমুদুল হাসান মানিক। এছাড়া স্থানীয় চীনাবাদাম চাষীগন বক্তব্য রাখেন।

এসময় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সুনামগঞ্জ উপকেন্দ্র ও উপজেলা কৃষি অফিসের বিভিন্ন স্তরের কৃষি কর্মকর্তা-কর্মচারীগন ও স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102