বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীতে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৩ মে, ২০২৩
  • ২৬৭ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে কমন ইন্টারেস্ট গ্রুপ (সিআইজি) কৃষক গ্রুপের কংগ্রেস বা কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার সমমনা কৃষকদের নিয়ে গঠিত সিআইজি কৃষক গ্রুপের ১৫০ জন কৃষক-কৃষাণী নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

বুধবার (৩ মে) উপজেলা পরিষদ মিলনায়তন তেপান্তর-এ ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) প্রকল্পের অর্থায়নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুকছেদুর রহমান লেবু এবং বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম মোস্তফা মিয়া, সাধারণ সম্পাদক মো. ওয়াজকুরনী ও যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল।

এছাড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ মো. মওদুদ আহমেদ, এইও মো. আনেয়ার হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও) ফারুক হোসেন, এসএএও মানিক মিয়া ও মফিদুল ইসলামসহ বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও), স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও দেড়শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

কৃষক সম্মেলনের আলোচনা সভার পরে কংগ্রেসে অংশগ্রহনকারী সিআইজি কৃষক গ্রুপের ১৫০ জন কৃষক-কৃষাণীদের হাতে জেলা ব্যান্ডিং পণ্য তুলশীমালা চাল উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102