বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় হার্ভেস্টার রিপার পাওয়ার থ্রেসারসহ কৃষি উপকরণ বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২৮৩ বার পঠিত

শেরপুরের নকলায় কৃষকদের মাঝে ভর্তূকি মূল্যের কম্বাইন হার্ভেস্টার, রিপার ও পাওয়ার থ্রেসারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

অধিক ফলন ও উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে কৃষি খামার যান্ত্রিকিকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের মাধ্যমে কৃষকের মাঝে একটি কম্বাইন হার্ভেস্টার, একটি রিপার ও পাওয়ার থ্রেসারসহ আউশ আবাদের প্রদর্শনী প্লটের উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে রবিবার দুপুরের দিকে উপজেলা কৃষি অফিসের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী-এর সভাপতিত্বে সংক্ষিপ্ত পরিসরে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহম্মেদ, চরঅষ্টধর ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও কৃষিবিদ মোহাম্মদ শাহীন রানা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফকির মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) আশরাফুল আলমসহ অন্যান্য এসএএও, উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক নাজমুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মাসুদ রানাসহ উপজেলা কৃষি অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন, হার্ভেস্টার, রুপার ও থ্রেসার বিপণন কোম্পানীর প্রতিনিধিগন ও সুবিধাভোগী কৃষককগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102