বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ব্রি ধান-৮৯ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি :
  • প্রকাশের সময় | রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২৯৪ বার পঠিত

শেরপুরের নকলায় ২০২২-২৩ অর্থ বছরের বোরো মৌসুমের ব্রি ধান-৮৯ এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রাজস্ব খাতের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর উপর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

রবিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার টালকি ইউনিয়নের রামেরকান্দি এলাকায় ব্রি ধান-৮৯ এর উপর এ মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।

এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হকের মনি ও কৃষিবিদ মোহাম্মদ শাহীন রানা।

এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

এদিন উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা এলাকায় একই ধানের উপর আরো একটি মাঠ দিবস করা হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হকের মনি ও কৃষিবিদ মোহাম্মদ শাহীন রানাসহ এসএএও মশিউর রহমান উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102