বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৩৫

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৮৮ বার পঠিত

শেরপুরের নকলায় ৫টি কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল/সমমানের প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে। এদিন এসএসসি ও দাখিল পরীক্ষায় উপজেলার ৩ হাজার ৫১০ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম পরীক্ষায় ৩৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেনি। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিতিদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৯ জন এবং দাখিল পরীক্ষার্থী ১৬ জন। এই তথ্য মতে এবছর উপজেলায় প্রথম দিন পরীক্ষার সিটে বসেছে ৩,৪৭৫ জন পরীক্ষার্থী।

কেন্দ্র সূত্রে জানা গেছে, রবিবার (৩০ এপ্রিল) উপজেলার ৪টি কেন্দ্রে মোট ২,৮৮৫ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১৯ জন এবং ৬২৫ জন দাখিল পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১৬ জন।

নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৮৮) সচিব মো. উমর ফারুক জানান, তার নিয়ন্ত্রনাধীন নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র প্রথম দিনে পরীক্ষার্থী সংখ্যা ছিলো ১,৩৯৯ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ৬ জন।

গৌড়দ্বার বি.এল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৮৯) সচিব ইউসুফ আলী খান জানান, তার নিয়ন্ত্রনাধীন গৌড়দ্বার বি.এল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৪৮৪ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ৮ জন।

গনপদ্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৯০) সচিব মো. নাজমুল ইসলাম জানান, তার নিয়ন্ত্রনাধীন গনপদ্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৫৫২ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ৩ জন।

চন্দ্রকোনা রাজলহ্মী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (৩৩২) সচিব রফিকুল ইসলাম জানান, তার নিয়ন্ত্রনাধীন চন্দ্রকোনা রাজলহ্মী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৪৫০ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ২ জন।

এছাড়া দাখিল পরীক্ষার্থীর জন্য উপজেলার একমাত্র কেন্দ্রের (২৪৩) সচিব মাওলানা মো. আজিজুল ইসলাম জানান, তার নিয়ন্ত্রনাধীন নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৬২৫ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ১৬ জন।

সকল কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত জেলা-উপজেলার উর্ধ্বতন কর্মকর্তাগন কেন্দ্র পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102