বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে প্লেস’র পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা পুরষ্কার প্রদান

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৩১৩ বার পঠিত

শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও উদ্দীপনা পুরষ্কার হিসেবে শিক্ষা উপকরণ প্রদানের পাশাপাশি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) শিক্ষা প্রতিষ্ঠানটির মিলনায়তনে প্লেস’র প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা ও পুরষ্কার প্রদান অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

ফারাবি জাবিন সায়েরি ও শোয়াইবুল ইসলাম তানজিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্লেসের সভাপতি ও পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের উপদেষ্টা ও শেরপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী সানজিদা হক মৌ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও প্লেসের সহ-সভাপতি মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান। এছাড়া প্লেস’র বিদায়ী শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকগণ বক্তব্য রাখে।

আলোচনা সভার পরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের পক্ষ থেকে মানপত্র ও উদ্দীপনা পুরষ্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়। সব শেষে আসন্ন ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের শারীরিক সুস্থতাসহ সকলের সর্বাঙ্গীণ মঙ্গল ও সাফল্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগণসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সদস্য ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102