রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় অবসরকালীন পাওনা পরিশোধে দ্রুততার নজির গড়লেন পৌর কর্তৃপক্ষ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৫৯ বার পঠিত

শেরপুরের নকলা পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মোতালেব হোসেনের অবসরকালীন পাওনা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করে নজির গড়লেন নকলা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান লিটন।

রবিবার দুপুরের দিকে পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন তার অফিস কক্ষে সদ্য অবসরে যাওয়া সহকারী প্রকৌশলী আব্দুল মোতালেব হোসেনের হাতে তার অবসরকালীন সকল প্রকার পাওনার চেক তুলেদেন।

সময় পৌরসভার প্যানেল মেয়র ওয়ার্ড কাউন্সিলর ইন্তাজ আলী, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান, হিসাব রক্ষক ফেরদৌসুর রহমান, সহকারী কর আদায়কারী মো. মোশাররফ হোসেন ও গৌর দেবনাথ, সহকারী প্রকৌশলী স্বপন আহম্মেদসহ সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরগন এবং পৌরসভায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

জানা গেছে, পৌরসভায় কর্মরত কোন কর্মকর্তা-কর্মচারী অবসরে যাওয়ার পরে এত দ্রুত সময়ের তার অবসরকালীন পাওনা পরিশোধ করার নজির নকলা পৌরসভার ইতিহাসে এটাই প্রথম। এতে করে চাকরী জীবনের শেষে তথা অবসর সময়ে বছরের পর বছর অফিসে ঘুর ঘুর করতে হলো না।

এবিষয়ে পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন বলেন, যেকোন চাকরীজীবী তার কর্মজীবনে প্রতিমাসে নিজের বেতনের অংশ থেকে বিভিন্ন ফান্ডে জমা রাখেন বা কেটে রাখা হয়। অতএব তার জমানো টাকা দিয়েই তার পাওনা পরিশোধ করতে দেরি করা মোটেও ঠিক না। আদর্শের এই জায়গা থেকে চিন্তা করেই সদ্য অবসরে যাওয়া নকলা পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মোতালেব হোসেনের অবসরকালীন পাওনা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করে দেওয়া হলো।

সদ্য অবসরে যাওয়া নকলা পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মোতালেব হোসেন জানান, আমি পিআরএল-এ থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনা কবলিত হন। তার সঞ্চয়ের প্রায় সব অর্থ চিকিৎসার জন্য খরচ হয়ে যায়। ফলে বেশ হতাশায় পড়ে যান তিনি। কিন্তু নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন-এঁর একান্ত প্রচেষ্ঠা ও আন্তরিকতায় খুব দ্রুত সময়ের মধ্যে তার সকল পাওনা বুঝে পাওয়ায় তিনি আজ ভবিষ্যৎ জীবনযাপন নিয়ে চিন্তা মুক্ত হলেন বলে তিনি জানান।

দেশের প্রতিটি মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তর বা বিভাগ থেকে অবসরে যাওয়া সকল কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত সময়ের মধ্যে অবসরকালীন পাওনা পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করলে চাকরী জীবনের শেষে তথা অবসরে থাকা সময়ে নিজের সুবিধাদি নিজে সম্পূর্ণ ভোগ করে যেতে পারবেন বলে অনেকে মনে করছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102