মাহান জাতীয় সংসদের উপনেতা, সাবেক কৃষিমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী বলেছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা উদার রাজনীতি করেন বলেই বেগম খালেদা জিয়া তথাকথিত জেলহাজতে থেকেও বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছেন। বেগম জিয়ার ছেলে তারেক জিয়া একজন ফেরারী আসামী; তথাপিও তার সাথে বেগম জিয়া জেলখানায় থেকেও স্কাইপিতে কথা বলার সুযোগ পাচ্ছেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের কদমতলী বাজারে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকে তখন দেশ ধনধান্যে পুষ্পে ভরা থাকে। আর যখন ক্ষমতায় থাকেন না তখন দেশ বটমলেস বাসকেটে পরিনত হয়। জনগনের সুখের জন্য শেখ হাসিনাকে যে দায়িত্ব আপনার দিয়েছেন সেই দায়িত্বের পতাকা তিনি গুরুত্বের সাথে বহন করে চলেছেন। আজকে বাংলাদেশ যে পর্যায়ে এসেছে তার পথ এতো মসৃন ছিলনা। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এ পর্যায়ে এসছে। এখন দেশে হাত নারলে ভাতের অভাব হয় না। সারা পৃথিবী ও সারা দেশ যখন ঘুমিয়ে থাকে তখন শেখ হাসিনা জেগে থেকে দেশের মানুষের কল্যাণের কথা ভাবেন। দেশের মানুষ যাতে শান্তিতে থাকে সেই চিন্তা করেন। শেখ হাসিনা কাজের মাধ্যমে অমরত্ব চান। তাই বার বার দরকার শেখ হাসিনার সরকার।
এর আগে জেলার নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা ও ঈদ উপহারের থ্রিপিস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- আমরা ধর্ম ভেদাভেদ করে শিক্ষার্থীদের প্রণোদনা দেই না। যেসব শিক্ষার্থী পড়ালেখায় ভালো করছে তাদেরকেই প্রণোদনা দেই। মেধাবী শিক্ষার্থীরা বরাবরই আমাদের প্রণোদনা পেয়ে আসছে।
এ সময় পুলিশ সুপার মো. কামরুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তর প্রধানগন ও বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এদিন জাতীয় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী নকলা উপজেলার একটি ইউনিয়ন ও নালিতাবাড়ী উপজেলার পাঁচটি ইউনিয়নের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদরাসার দ্বিতীয় শ্রেণির মেধাক্রমানুসারে ২০ শিক্ষার্থীকে আর্থিক প্রণোদনা ও সব মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাক্রমানুসারে প্রথম ১০ শিক্ষার্থীর মাঝে থ্রিপিস বিতরণ করেন। এছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাক্রমানুসারে প্রথম ৪ শিক্ষর্থীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত সিনথেটিক শাড়ি-থ্রিপিস বিতরণ করেন এবং সব মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ মেধাক্রমানুসারে প্রথম ১০ শিক্ষর্থীর মাঝে আর্থিক প্রণোদনাসহ গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহারের কাপড় বিতরণ করেন।