বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বশেমুরবিপ্রবি’র শেরপুর জেলা ছাত্র কল্যাণ সংসদের সভাপতি শিথিল, সা:সম্পাদক শামিম

সমকালীন ডেস্ক:
  • প্রকাশের সময় | সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৩২৯ বার পঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘শেরপুর জেলা ছাত্র কল্যাণ সংসদ’র আগামী ১ বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে কৃষি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাজেশ হোসাইন শিথিলকে সভাপতি এবং এফএমবি বিভাগের শামিম রহমান কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

৩১ মার্চ (শুক্রবার) কার্যনির্বাহী কমিটির পূর্বনির্ধারিত এক আলোচনা সভা শেষে ৩৭ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়। শেরপুর জেলা ছাত্র কল্যাণ সংসদের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি: মাহমুদুল হাসান, লুৎফুল আল নোমান, সোহেল রানা, রিফাত আহমেদ হৃদয়, জসীম শাহরিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক: রাজু আহম্মেদ, আল-আমীন, নুর হোসেন নুসু, মিনহাজ আল আবেদীন, সাংগঠনিক সম্পাদক: জয়নাল আবেদীন জিহান, সহ-সাংগঠনিক সম্পাদক: সানজিদুল হাসান সানি, জুয়েল রানা, শারমিন জাহান সুপ্তি, কাব্বিরুল আল কমন, দপ্তর সম্পাদক: সাইম মিয়া, সহ-দপ্তর সম্পাদক: শবনম মোস্তারী, মাজহারুল ইসলাম (সিএইচই), কোষাদ্যক্ষ: কামরুজ্জামান শাওন, আইন বিষয়ক সম্পাদক: সবুজ মিয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক: সাদমান বিন কাউসার, ধর্ম বিষয়ক সম্পাদক: মাহফুফ হোসাইন, পাঠাগার বিষয়ক সম্পাদক: মামুনুর রশীদ, প্রচার সম্পাদক: শাহজাহান তপন, সহ-প্রচার সম্পাদক: শহিদুল ইসলাম বাবু, সহ অর্থ বিষয়ক সম্পাদক: রকিবুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক: তানিয়া ইসলাম, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক: পাপিয়া সুলতানা সুইটি, ক্রিড়া বিষয়ক সম্পাদক: ইসমাইল হোসেন সিয়াম, ছাত্রী বিষয়ক সম্পাদক: জান্নাতুল ফেরদৌস ভাবনা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: পবিত্র সাহা, কার্যকরী সদস্য : রবিউল ইসলাম, মাহফুজ, নাজমুল হাসান, শাহীন আলম, আফসানা সেতু।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক শামিম রহমান বলেন, শেরপুর জেলা ছাত্র কল্যাণ সংসদ আমার প্রানের সংগঠন। এক সময় বড় ভাইদের হাত ধরে এসংগঠনে পা রাখা। আজ নিজের কাছে এতো বড় দায়িত্ব পেয়ে খুব আনন্দ লাগছে। সর্বোপরি সবার সহোযোগিতা কামনা করছি।

সভাপতির দায়িত্ব পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাজেশ হোসাইন শিথিল বলেন, সীমান্তবর্তী শেরপুর জেলাকে তুলে ধরা ও শেরপুর জেলা হতে আগত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পাশে থাকা আমাদের মূল লক্ষ্য। সকলের সহযোগীতায় আমরা আগামীতে সংগঠনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102