বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ব্রি ধান-৮৯ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৭৮ বার পঠিত

শেরপুরের নকলায় ২০২২-২৩ অর্থ বছরের বোরো মৌসুমের ব্রি ধান-৮৯ এর উপর দুটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) প্রজেক্টের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর উপর আলাদা স্থানে এ মাঠ দিবস দুটি অনুষ্ঠিত হয়।

সোমবার (৩ এপ্রিল) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে পাঠাকাটা ব্লকের পাঠাকাটা এলাকায় এবং গৌড়দ্বার ব্লকের তেঘরি এলাকায় কমিউনিটি বীজ উৎপাদন প্রযুক্তির ব্রি ধান-৮৯ এর উপর আলাদাভাবে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উভয় মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ মো. শাহীন রানা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও) ফকির মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

এসময় সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) গন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102