বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা উপজেলা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যু বার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২১৮ বার পঠিত

শেরপুরের নকলায় উপজেলা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, উরফা ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান মরহুম আলা উদ্দিন তালুকদার-এর ২০তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে স্থানীয় লোকজনের সার্বিক সহযোগিতায় আলা উদ্দিন তালুকদার-এর নিজ হাতে গড়া স্থানীয় এক মাদ্রাসায় দ্বিনী আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও উরফা ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো প্রমুখ।

বক্তারা মরহুম আলা উদ্দিন তালুকদার-এর জীবনাদর্শ ও তার কৃতকর্মের উপর বিস্তারিত আলোকপাত করার পাশাপাশি দ্বিনী আলোচনা ও সবার কাছে দোয়া কমনা করেন। সূর্যাস্তের আগ মুহুর্তে তথা আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি মরহুম আলা উদ্দিন তালুকদার-এর বিদেহী আত্মার শান্তি ও জান্নাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসময় শাহীনুর আলম তালুকদার বিপ্লবসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মরহুম আলা উদ্দিন তালুকদার-এর রেখে যাওয়া অগণিত গুণগ্রাহী ও শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন। সূর্যাস্তের পরে বা মাগরিবের আজান হলে উপস্থিত সবাই এক সাথে বসে ইফতার করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102