রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

নকলা প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৩০৬ বার পঠিত

শেরপুরের নকলা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে নকলা প্রেস ক্লাবের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা করা হয়েছে।

রবিবার (২৬ মার্চ) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন ও পরে প্রেসক্লব অফিসে আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এর নেতৃত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সরকার বাবুর দিক নির্দেশনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। এসময় প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসাইন, সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজাসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধাগন এবং শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর পরে প্রেসক্লাবের অফিসে ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102