রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় শহিদদের স্মরনে পৌরকর্তৃপক্ষের পুষ্পার্ঘ্য অর্পণ, মুক্তিযোদ্ধাদের ইফতার প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

২৬ মার্চ (রবিবার) সকালে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নকলা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান লিটনের নেতৃত্বে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরসভার সচিব মো. মনিরুল হাসান, সহকারী কর আরোপকারী কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, সহকারী প্রকৌশলী স্বপন আহমেদ, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভসহ পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন, পৌর সভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. সুফিয়া বেগম ও জমিলা বেগম, সাধারণ কাউন্সিলর মো. সারুয়ার আলম, মো. জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, মো. ফরিদ আহম্মেদ লালন, মো. তোতা মিয়া, মো. জিয়াউল হক, মো. ইয়াদ অলী, মো. রফিকুল ইসলাম ও মো. ইন্তাজ আলীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, পৌরসভায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যগন, নকলা প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসাইন, সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজাসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন পেশাশ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।

পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে নকলা পৌরসভার সৌজন্যে সকল বীর মুক্তিযোদ্ধাদের উন্নত মানের ইফতার (খাদ্য সামগ্রী) প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102