বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘আমাদের স্বাধীনতা’ শিরোনামে দেয়ালিকা প্রকাশ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২৮০ বার পঠিত

শেরপুরের নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে ‘আমাদের স্বাধীনতা’ শিরোনামে দেওয়াল পত্রিকা (দেয়ালিকা) প্রকাশ করা হয়েছে।

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবনাদর্শ ও বাংলাদেশের স্বাধীনতা-এর উপর বহুল তথ্য সমৃদ্ধ এই দেয়ালিকাটিতে শিক্ষার্থীদের বিভিন্ন লেখা স্থান পায়। শিক্ষার্থীদের বিভিন্ন লেখা রচনা, ছোট গল্প, বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা সংশ্লিষ্ঠ কবিতা, ছড়া, ইতিহাস সংশ্লিষ্ট শিক্ষণীয় চিত্রসহ দিয়ে এই দেওয়াল পত্রিকাটি সাজনো হয়।

দেওয়ালিকার নির্বাহী সম্পাদক হিসেবে ছিলেন মাদ্রাসার সুপার ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম। ‘আমাদের স্বাধীনতা’ পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন। বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা মো. ফজলুল করিম।

রবিবার (২৬ মার্চ) উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে এই দেওয়াল পত্রিকাটি শিক্ষক-শিক্ষার্থীসহ সকল পাঠকের জন্য উন্মুক্ত করা হয়।

দেয়ালিকা প্রকাশ অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক, প্রকাশক, বার্তা সম্পাদকসহ সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, নুসরাত জাহান নিপা, শওকত আলী, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, তাহেরা সুলতানা, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মাদ্রাসার মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শেখ মুজিব পরিবারের সকল সদস্যগন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন সহকারী মৌলভী মাওলানা মো. ফজলুল করিম।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102