রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

শেরপুরের নকলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কর্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিং করা হয়েছে।

‘দেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এঁর এ ঘোষণা বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কর্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (২১ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপত্বি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন।

এছাড়া আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, গনপদ্দী ইউপির চেয়ারম্যান শামসুর রহমান আবুল, নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু ও সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ইউএনও বুলবুল আহমেদ উপস্থিতিদের জানান যে, আশ্রয়ন-২ প্রকল্পের আর্থিক সহযোগীতায় নকলা উপজেলার জন্য ৪র্থ পর্যায়ে ১৫০টি ঘর নির্মাণের বরাদ্দ পাওয়া যায়। এরইমধ্যে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ঘর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। জেলা প্রশাসনের সরাসরি তত্বাবধানে গঠিত এক কমিটির মাধ্যমে উপজেলা প্রশাসন এসব ঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে। প্রতিটি ঘরের জন্য নির্মাণ ব্যয় হয়েছে ২ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা করে। এর আগে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন, গৃহহীন ও আশ্রয়হীন তৃণমূল-প্রান্তিক পর্যায়ের ভূমিহীন ও গৃহহীন আরো ১৫৯টি পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। ওইসব পরিবারের সবাই আজ পাকা ঘরে সুখে-শান্তিতে ও নিরাপদে দিনাতিপাত করছেন বলেও তিনি জানান।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউএনও জানান, আশ্রয়ন-২ প্রকল্পের আর্থিক সহযোগীতায় শেরপুরে জেলার জন্য ৪র্থ পর্যায়ে ৯১৯টি ঘর নির্মাণের বরাদ্দ আসে। এরমধ্যে নালিতাবাড়ী উপজেলার জন্য ৪৭৫টি, নকলায় ১৫০টি ও ঝিনাইগাতী উপজেলার জন্য ৭৫টি। এই তিন উপজেলার ঘর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। আগামীকাল ২২ মার্চ (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সাথে ভার্চুয়াল মাধ্যমে জমিসহ এসব গৃহ হস্তান্তর কর্যক্রমের শুভ উদ্বোধন করবেন। বাকি শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলায় ঘরের নির্মাণ কাজ চলমান আছে। খুবদ্রুত সময়ের মধ্যেই এ দুই উপজেলার ঘর নির্মাণ কাজ শেষ হবে বলে সংশ্লিষ্ঠ অফিসের তথ্য সূত্রে জানা গেছে।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সংবাদকর্মীগন ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102