বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বিনামূল্যে তোষা-৮ জাতের পাটবীজ বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

শেরপুরের নকলায় তালিকাভুক্ত চাষীদের মাঝে বিনামূল্যে রবি-১ মৌসুমের তোষা-৮ জাতের পাটের বীজ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

সোমবার (২০ মার্চ) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন শীর্ষক প্রকল্পের আওতায় তালিকাভুক্ত চাষীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ উদ্বোধনী করা হয়।

উপজেলা পাট অফিসের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তাহমিনা ইয়াছমিন-এর সঞ্চালনায় পাটবীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উরফা ইউপির চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো ও পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তালিকাভুক্ত অর্ধশতাধিক কৃষক-কৃষাণী, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তাহমিনা ইয়াছমিন জানান, এই মৌসুমে উপজেলার তালিকাভুক্ত অন্তত ৩ হাজার চাষীর মাঝে পর্যাক্রমে তোষা-৮ জাতের পাটের বীজ বিতরণ করা হবে। এতে করে উপজেলায় পাট ও পাটবীজ উৎপাদন বাড়বে বলে আশাব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102