বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

নকলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

নকলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২০০ বার পঠিত

শেরপুরের নকলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৫ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ।

‘নিরাপদ জ্বালানী, ভোক্তা বান্ধব পৃথিবী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সরকার বাবু প্রমুখ।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, স্থানীয় সাংবাদিকগণ, এলাকার গান্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশা শ্রেণির জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102