বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

যশোরে তুলাচাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাষী র‌্যালি/সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৬০ বার পঠিত

যশোরে তুলাচাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তুলাচাষীদের উদ্বুদ্ধকরণে চাষী র‌্যালি/সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) তুলা উন্নয়ন বোর্ড, যশোর জোনের আয়োজনে বারবাজার ইউনিটের মহিষাহাটি ব্লকে চাষী র‌্যালি/সমাবেশ অনুষ্ঠিত হয়।

তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর শীর্ষক প্রকল্পের অর্থায়নে আয়োজিত সমাবেশের সভাপতিত্ব করেন তুলা উন্নয়ন বোর্ড, যশোর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এস.এম জাকির বিন আলম।

এই চাষী র‌্যালি/সমাবেশে প্রধান অতিথি হিসেবে তুলা উন্নয়ন বোর্ড, ঢাকা খামার বাড়ীর অতিরিক্ত পরিচালক ড. শেফালী রানী মজুমদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা খামার বাড়ীর উপপরিচালক জাফর আলী প্রমুখ।

এসময় বারবাজার ইউনিটের মহিষাহাটি ব্লকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগন, স্থানীয় তুলাচাষীগন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই চাষী র‌্যালি/সমাবেশের ফলে স্থানীয় চাষীরা আগামীতে তুলা চাষের প্রতি আগ্রহী হবেন বলে তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ অনেকে মনে করছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102