বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৩২ বার পঠিত

শেরপুরের নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুক্রবার (১০ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে এ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার উজ্জামানসহ নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, সদস্য আব্দুর রফিকসহ স্থানীয় সাংবাদিকগন, পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102