বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

তুলাচাষ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

যশোরে তুলা উন্নয়ন বোর্ড, যশোর জোনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে উর্ধ্বতন কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) তুলা উন্নয়ন বোর্ড, যশোর জোনের আয়োজনে প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তুলা উন্নয়ন বোর্ড, যশোর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এস.এম জাকির বিন আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তুলা উন্নয়ন বোর্ড, ঢাকা খামার বাড়ীর অতিরিক্ত পরিচালক ড. শেফালী রানী মজুমদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা খামার বাড়ীর উপপরিচালক জাফর আলী।

এ মতবিনিময় সভায় তুলা উন্নয়ন বোর্ড, যশোর জোনের সকল ইউনিট ও ব্লকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। তুলাচাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাষীদের তুলাচাষে উদ্বুদ্ধকরণে করণীয় বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়।

এই মতবিনিময় সভার ফলে চাষীদের তুলা চাষের প্রতি আগ্রহী করতে যেসকল করনীয় ও উপযোগী ব্যবস্থাসমূহ উপস্থাপন করা হয়েছে, সেগুলো মাঠ পর্যায়ে প্রয়োগ করতে পারলে আগামীতে তুলা চাষ ও চাষীর পরিমাণ বাড়বে বলে উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সবাই মনে করছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102