বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৬২ বার পঠিত

শেরপুরের নকলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭মার্চ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

এর অংশ হিসেবে মঙ্গলবার (৭ মার্চ) উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা উদ্যোগে ও মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়।

সহকারী শিক্ষক শওকত আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সহকারী মৌলভী মাওলানা মো. ফজলুল করিম প্রমুখ।

এসময় সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার হিসেবে মূল্যবান বই ও কলমনহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102