বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে নকলা প্রেস ক্লাবের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭মার্চ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে নকলা প্রেস ক্লাব-এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে নকলা প্রেস ক্লাবের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করাসহ প্রেস ক্লাবের অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এঁর নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন দেলু, সাংগঠনিক সম্পাদক নূর হোসাইন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার-প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

পরে রাত ৮টার সময় প্রেস ক্লাবের সভাপতি সভাপতি মো. মোশারফ হোসাইন-এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সদস্য আব্দুর রফিক ও সিমানুর রহমান সুখন প্রমুখ।

বক্তারা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জীবনাদর্শের উপর বিস্তারিত আলোচনার পাশাপাশি ৭মার্চ এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এসময় নকলা প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দসহ সদস্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102