বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় অত্যাধুনিক ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৮১ বার পঠিত

শেরপুরের নকলায় ‘তাকওয়া ডায়াগনস্টিক সেন্টার’ নামে অত্যাধুনিক একটি ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে মৌলভী মার্কেটে আধুনিক এ প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে সোমবার সকালে দোয়া মাহফিল ও উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল জলিল কাসেমী।

দোয়া মাহফিল শেষে আনুষ্ঠানিক উদ্বোধনের সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফাসহ অন্যান্য চিকিৎসক, মেডিকেল টেকনোলজিষ্ট, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন, জাহাঙ্গীর আলম ও সাইফুল ইসলাম, বিভিন্ন এলাকার সেবা গ্রহীতা, স্থানীয় মসজিদ ও মাদরাসার খতিব, ইমাম, মোয়াজ্জেম, মোহতামিম, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন ও বিভিন্ন পেশা-শ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর আলম বলেন, গ্রাম থেকে আসা রোগী বা রোগীর লোকজন বিভিন্ন কারনে হাসপাতালের বাহিরে চিকিৎসা নিতে গেলে দালালরা বিভিন্ন প্ররোচনা দিয়ে তাদের পছন্দের ডায়াগনস্টিক সেন্টারে বা ক্লিনিকে নিয়ে উচ্চ মূল্যের পরীক্ষা করানোসহ ব্যয়বহুল চিকিৎসা দিয়ে থাকেন; যা একান্ত জরুরি নয়। ফলে নিরিহ সাধারণ জনগনের মধ্যে নকলার সরকারি হাসপাতালসহ স্থানীয় ক্লিনিক গুলোর প্রতি নেতিবাচক মনোভাবের সৃষ্টি হচ্ছে। এটা নিঃসন্দেহে নকলাবাসীর জন্য দু:খ জনক বিষয়। তাই আমরা নকলায় একটি অত্যাধুনিক ডায়াগনস্টিক সেন্টার করার পরিকল্পনা করি এবং আজ তা আনুষ্ঠাকি ভাবে উদ্বোধন করা হলো। আজ থেকে নকলার জনগনকে তাদের রোগ নির্ণয়ে সময়, শ্রম ও টাকা খরচ করে ঢাকা, ময়মনসিংহ বা শেরপুরে যেতে হবে না। আমরা নকলাবাসীকে অল্প ব্যয়ে সর্বোচ্চ মানের সেবা দিতে সদা তৎপর থাকবো। বিশেষ করে জনসেবার মনমানোসিকতা নিয়ে অসহায়, দরিদ্রদের পাশে থেকে চিকিৎসা সেবার সুনাম রক্ষায় নিজেদেরকে সর্বদায় নিয়োজিত রাখার প্রত্যয়ে সুনামের সহিত সামনের দিকে এগিয়ে যেতে আমরা বদ্ধপরিকর। সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102