রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় অংশীজনের অংশগ্রহণে বিভাগীয় কমিশনার’র মতবিনিময় সভা

এম.এম হোসাইন:
  • প্রকাশের সময় | সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

শেরপুরের নকলায় উন্নয়ন কার্যক্রম, আইন-শৃঙ্খলা, জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ-এঁর সঞ্চালনায় এ মতবিনিময় সভায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জেবুন্নাহার শাম্মী, স্থানীয় সরকার বিভাগের শেরপুর জেলা উপপরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, জেলা পরিষদের সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার জি.এম.এ মুনীব, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ, নকলা থানার ওসি রিয়াদ মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, চন্দ্রকোনা ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দুসহ বিভিন্ন ইউপির চেয়ারম্যানগন, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস নকলা হাজির হলে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুললে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া বিভাগীয় কমিশনারকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসক সাহেলা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন ও রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করার পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান উন্নয়ন মূলক কর্মকান্ড, গৃহহীনদের দেওয়া প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করেন। এছাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে অফিসার্স ক্লাব-এর নতুন ভবনের নির্মান কাজ উদ্বোধনের পরে পৌরসভার নবনির্মিত ভবন ও পৌর কার্যালয় পরিদর্শন করেন তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102