বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা প্রেস ক্লাবের সুখন ও আল-আমিন পেলেন সেরা লেখক পুরষ্কার

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৬ বার পঠিত

শেরপুরের ‘নকলা প্রেস ক্লাব’-এর দুই সাংবাদিক পেলেন দ্বি-মাসিক সেরা লেখক পুরষ্কার। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে উন্নয়ন মূলক সর্বোচ্চ খবর প্রকাশের জন্য সেরা দুই সাংবাদিককে দ্বি-মাসিক সেরা সাংবাদিক হিসেবে নির্বাচিত করে নকলা প্রেস ক্লাবের দ্বি-মাসিক সেরা সাংবাদিক নির্বাচন উপকমিটি।

দ্বি-মাসিক সেরা লেখক পুরষ্কার বিজয়ীরা হলেন- নকলা প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন ও সদস্য সিমানুর রহমান সুখন। সিমানুর রহমান সুখন নকলা উপজেলার ইতিহাস-ঐতিহ্য সংশ্লিষ্ঠ লেখা ও তথ্যচিত্র দেশের প্রথম সাড়ির জাতীয় পত্রিকায় তোলে ধরার জন্য এবং আব্দুল্লাহ আল-আমিন সর্বোচ্চ খবর প্রকাশের জন্য এ পুরষ্কার বিজয়ী হন। পুরষ্কার হিসেবে প্রতিবেদন লেখার কলাকৌশল বিষয়ক দুটি করে মূল্যবান বই তাদের হাতে তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেস ক্লাব অফিসে ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন এর সভাপতিত্বে দ্বি-মাসিক সেরা লেখক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেনের সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ ও প্রচার-প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজনসহ পুরষ্কার বিজয়ী প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন ও সদস্য সিমানুর রহমান সুখন প্রমুখ। এসময় নকলা প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ জানান, তরুণ সাংবাদিকদের লেখার গুণগত মান আরো ভালো করার লক্ষ্যে নকলা প্রেস ক্লাবের তরুণ সাংবাদিকদের মধ্যে দ্বি-মাসিক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তারা আরো জানান, তরুণ সাংবাদিকদের মধ্যে বিভিন্ন বিষয় ভিত্তিক বস্তুনিষ্ঠ ও উন্নয়ন মূলক লেখার উপর প্রতিযোগিতা চলমান আছে। আগামী মাসে ওই প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করে সেরা লেখকদের মাঝে পুরষ্কার প্রদান করা হবে।

দ্বি-মাসিক সেরা লেখক পুরষ্কার বিজয়ী সাংবাদিক সিমানুর রহমান সুখন ও সাংবাদিক আব্দুল্লাহ আল আমিন তাদের বক্তব্যে নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও দ্বি-মাসিক সেরা সাংবাদিক নির্বাচন উপকমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনসহ সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জানান।

সবশেষে উপস্থিত সকলকে মিষ্টি খাইয়ে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন দ্বি-মাসিক সেরা লেখক পুরষ্কার বিজয়ী তরুণ সাংবাদিক সিমানুর রহমান সুখন ও সাংবাদিক আব্দুল্লাহ আল আমিন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102