বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০০ বার পঠিত

শেরপুরের নকলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ (প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা) অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগনকে ধারন করে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ড. মুহাম্মদ ইসহাক আলী।

প্রাণীসম্পদ সম্প্রাসারণ কর্মকতা ডা. সুজন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুল আলম আজাদ, জেলা পরিষদ সদস্য মো. ছানোয়ার হোসেন, টালকী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আকন্দ, খামারী ও টালকী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন নকলা উপজেলা শাখার কোষাধ্যক্ষ পারভেজ হোসাইন ও খামারী সুমন প্রমুখ।

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাব আলী, বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন নকলা উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ, ভেটেরেনারী সার্জন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তাগন, উপ-সহকারী সম্প্রসারণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান মঞ্জু, মাঠ সহকারী জহিরুল হকসহ প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় বিভিন্ন এলাকার দুগ্ধ উৎপাদনকারী দলের (পিজি) সদস্যগনসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর কর্মকর্তা-কর্মচারীগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ দপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যৌথ সহযোগীতায় এ প্রদর্শনীর সফল বাস্তবায়ন করে নকলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। এই প্রদর্শনীতে নানা জাতের গাভী, ষাড়, খাসি, ভেড়া (গাড়ল), মুরগী, কবুতরসহ বিভিন্ন পশু-পাখি নিয়ে খামারীগন অংশগ্রহণ করেন। সবশেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারীদের মধ্যথেকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খামারীদের হাতে পুরষ্কার তুলেদেওয়া হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102